মাস্ক বিহীন চলাফেরা নিয়ন্ত্রণে কুড়িগ্রাম পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী

0
21

সময়ের পাতা: “মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে সারাদেশের ন্যায় কুড়িগ্রামে পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত। কর্মসূচীর অংশ হিসেবে র‌্যালী ও বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয় ।

মাস্ক বিহীন চলাফেরা নিয়ন্ত্রণ না করতে পারলে হঠাৎ অনাকাঙ্খিত পরিস্থিতির দিকে মোড় নিতে পারে, যা কাম্য নয়।

দেশে চলমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড তা চালিয়ে নিতে হবে, জীবন যাত্রার ধরণ অব্যাহত রাখতে হবে। এজন্য স্বাস্থ্যবিধিও কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ কর্মসূচিতে জনগণের মধ্যে মাস্ক পরার অভ্যাসের জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হবে।

এ বিষয়ে আইজিপি বলেন, নিজের, নিজের সন্তান-পরিবারের সদস্যদের চিন্তা করে ঘর থেকে বের হলেই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সারাদেশের কমিউনিটি ও বিট পুলিশ কাজ করবে।