সংবদ্ধ ৫ ছিনতাই কারী আটক

0
8

বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোনায় কেন্দুয়া উপজেলায় ব্যাটারি অটোরিকশার একদল অজ্ঞান পার্টি চালকদের অজ্ঞান করে ব্যাটারি চালিত (ইজিবাইক) অটোগাড়ী ছিনতাই করে নিয়ে যাচ্ছে।

সংবদ্ধ ৫ ছিনতাইকারী আটক
সংবদ্ধ ৫ ছিনতাইকারী আটক

এরই প্রেরিক্ষতে আহত এক অটোচালকের বাবা লিটন মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন।

আসামী হলো,ঈশ্বরগঞ্জ উপজেলার মাসুমপুর গ্রামের আবুল হাশেমের ছেলে রাজিব (২০),রতন মিয়ার ছেলে মামুন(২০) ও লিটন মিয়ার ছেলে জাহাঙ্গীর (১৯)। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ২/৩ জনকে।এবং তাদেরকে আটক করা হয়েছে।সেই সাথে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে,জেলার মদন উপজেলার বরাটি গ্রামের লিটন মিয়ার ছেলে অটোচালক মেহেদী হাসানের গাড়ীতে আঠারবাড়ি যাবার কথা বলে কেন্দুয়া বাসস্ট্যান্ডে ওঠে।কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা চালকে চালকে অজ্ঞান করে অটোগাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এসআই আনিসুর রহমান বলেন, সংবদ্ধ অটোচোর চক্রের সদস্য তাই এদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।তাই রিমান্ড চাওয়া হয়েছে।