লেখিকা-খুশবু

মায়ায় পড়েই আমরা হারিয়ে যাই
এক কাপ চায়ের ধোঁয়ায়
অথবা মন খারাপের অকারণ হাসিতে।
কখনো বা মনে জমাই হাজারো অভিমান
শরতের একমুঠো সাদা মেঘের মতো
যা পরক্ষণেই ভালোবাসার নীল রং হয়ে যায়।
মায়ার কোনো বিচ্ছেদ নেই
মায়া জমে থাকে অলিখিত চিঠির ভাঁজে
অথবা বইয়ের পাতায় রাখা শুকনো ফুলে।
মায়া বড় অদ্ভুত এক অনুভূতি
এক অদৃশ্য সুতোর বন্ধন
যে বন্ধনের কোনো নাম নেই।
অথচ এই নামহীন বন্ধনটাই
জীবনে অনেক রং ছড়ায়
হৃদয়ের গভীরে আঁকে হাজারো প্রতিচ্ছবি।






মন্তব্য করুন