পালিয়ে যাওয়া আসামি ফের আটক

0
26

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি) নেত্রকোণায় পালিয়ে যাওয়া আসামি ফের আটক। নেত্রকোণা-কলমাকান্দা সড়কের পাঁচউড়া এলাকায় থেকে চুরি মামলায় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া রাজিব তালুকদার (২৭) ।রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

পালিয়ে যাওয়া আসামি ফের আটক
পালিয়ে যাওয়া আসামি ফের আটক

 

তাকে সোমবার(২ আগস্ট) রাতে ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজিব তালুকদার একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি। রোববার(১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাউসারি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে মোটরসাইকেল করে থানার উদ্দেশ্য নিয়ে আসে।নেত্রকোণা-কলমাকান্দা সড়কের পাঁচউড়া এলাকায় এলে হ্যান্ডকাপ খুলে মোটরসাইকেল থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। একদিন পর সোমবার রাত ৩টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান বলেন, হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি রাজিবকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া যে দুজন পুলিশ পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন, তাদের বিরুদ্ধে জেলা পুলিশ তদন্ত করছে