
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি) নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের পানির মটর চুরির কারণে হীরা মিয়া(১৭) নামে কিশোরকে গাছে বেঁধে রাতভর মারধরের অভিযোগ পাওয়া গেছে।

কিশোর হীরা মিয়া মোজাফফর ইউনিয়নের গোপিনাথ পাড়ার মৃত করিম মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার(১১)জুলাই রাত ১২ টায় দিকে ইউনিয়নের মড়ল পাড়ার মেনু মিয়ার পানির মটর চুরির সময় হাতে নাতে ধরে ফেলেন।পরে থাকে গাছে বেঁধে সারা রাত মারপিট ও নানা অত্যাচার করে।পরের দিন এলাকার লোকজন মারপিটের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় হুলস্থুল হয়।
এ দিকে ভিডিওটি উপজেলার ওসি কাজী শাহ নেওয়াজের নজরে পরে এবং তিনি ও তার একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ওসি কাজী শাহ নেওয়াজ জানান,ঘটনা নিশ্চিত এবং হীরার মা ঘোলে আক্তার বাদী হয়ে ১২ জুলাই শিশু নির্যাতন আইনে ২০১৩(সং/২০১৮) সালের ৭০ ধারা তৎসহ ৩৪২ পেনালকোড ১৮৬০ মোতাবেক ৮/৯ জনকে আসামী করে মামলা করে।
আসামিকৃতরা হলেন,মোঃআলী হোসেনের ছেলে জামিরুল ইসলাম(৩৫),কামরুল ইসলাম(২৭),মৃত তারু মিয়ার ছেলে শহীদ(৫০) ও মৃত হেলাল উদ্দিনের ছেলে এমদাদুল হক ভূঞা।পরে জামিরুল ইসলাম,কামরুল ইসলাম ও এমদাদুল হক ভূঞাকে গ্রেপ্তার করা হয়।তবে আসামী পক্ষ থেকেও একটি মামলা হয়েছে বলে তিনি জানান।





