হাজী আক্তার হোসেনের মৃত্যুতে গজারিয়ায় শোকের ছায়া

0
28

মোঃখায়রুল ইসলাম হৃদয় (গজারিয়া,মুন্সিগঞ্জ)

গজারিয়া উপজেলার হোসন্দী ইউনিয়নের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা খ্যাত জনাব হাজী মোঃ আক্তার হোসেন কে শেষ বিদায় জানাতে অশ্রু সিক্ত হাজারো মানুষের ঢল।

হাজী আক্তার হোসেন গেল মাসের ২৭ তারিখ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় এক মর্মান্তিক রোড এক্সিডেন্ট করে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আজগর আলী হাসপাতালে আজ শনিবার ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইল্লাইহি রাজিউন)।
আজ বাদ আছর তার জানাজার নামাজ পড়া হয়।পরে তার বাড়ির পাশে কবরস্থানে সাহিত করেন।

তার মৃত্যুর সাংবাদ শোনে মুন্সিগঞ্জ থেকে ছুটে আসেন,
মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাশ মহোদয়। তার জানাজায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,
সুপ্রিম কোর্টের কর্মকর্তা আজিম উদ্দিন ফরাজী,ও সাংবাদিক, ইমাম সহ সর্বস্তরের হাজারো সাধারণ জনতা উপস্থিত ছিলেন।