
কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন।
রবিবার (৮ মার্চ, ২০২৬) ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য শাহানুর আশরাফ জুয়েল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এন. এম. শরীফুল ইসলাম খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষক নেতৃবৃন্দ।





