সদ্য নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য আকস্মিক নিখোঁজ

0
20

মোঃখায়রুল ইসলাম (হৃদয়)-গজারিয়া, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের কৃষক আবুল কালাম এর ছোট ছেলে
-মোঃ জাহিদ হোসেন(২১)
গত ৩১শে জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময় প্রতিদিনের নেয় সেনা বাহিনীর ট্রেনিং এর পূর্ব প্রস্তুতির জন্য বাসা থেকে এক্সসাইজ(ব্যায়াম/হাঁটার) উদ্দেশ্যে বের হয়। নির্দিষ্ট সময়ে বাসায় না ফেরায়,তার আত্মীয়-স্বজন, বন্ধুের সাথে যোগাযোগ করে জাহিদ এর পরিবার। তাদের সকলের নিকট একই কথা জাহিদ কারো বাসায় যায়নি।

সারা দিন এদিক সেদিক খোঁজাখুঁজির পর গতকাল রোজ সোমবার৩১/০১/২০২২ইং দিবা গত রাত ১১ ঘটিকার সময় গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে জাহিদ এর পরিবার।
প্রায় ২দিন অতিবাহিত হতে যাচ্ছে আজ ও তার কোনো তথ্য পায়নি নিখোঁজ এর পরিবার এবং প্রশাসন থেকে এখন ও কোনো সংবাদ দেয়নি গজারিয়া থানা পুলিশ।

জানাগেছে,আগামী শুক্রবার ৪ ফেব্রুয়ারি হারানো নব নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য ( জাহিদ ২১) বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিলো।

জাহিদ এর পরিবার এর সাথে কথা বলিলে জানিতে পারি,তাদের দুই ছেলে এক মেয়ে।
জাহিদ ছোট ছেলে, বড় ছেলে বিদেশে থাকে,ছোট ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিলো। জাহিদ খুব ভদ্র ছেলে তার সাথে কারো তেমন কোনো জামেলা ছিলোনা।সে সর্বদা বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসিত। মিশুক চরিত্রের ছেলে ছিলো বলে এলাকাবাসীরা এমনটা জানান।

জাহিদ এর পরিবারের কাছে জানিতে চাই,হারানো জাহিদ কি চাকরি করিতে ইচ্ছুক ছিলো না? বা কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে? তার পরিবার জানান,জাহিদের স্কুল জীবন থেকেই ইচ্ছে ছিলো সেনা বাহিনীতে চাকরি করিবে দেশের জন্য কাজ করিবে।তারা আরো জানান, জাহিদের সাথে কোনো মেয়ের সম্পর্ক ছিলোনা,জাহিদের কিছু বন্ধুদের সাথে কথা বলিলেও তারা একি কথা বলেন, জাহিদের সাথে কোনো মেয়ের এমন কোনো সম্পর্ক ছিলোনা যে সে জন্য এরকম ঘটনা করিবে।

জাহিদ তার ফোন এবং মানিব্যাগ বাসায় রেখেই প্রতিদিনের নেয় সকালে দৌড়াতে বাহীর হয়।

জাহিদ প্রায় প্রতিদিন সকালে ৮/১০কিলোমিটার হাঁটে।প্রায় টেংগারচর ইউপি হয়ে আনারপুরার হাইওয়ে হয়ে বালুয়াকান্দী র জামালদী স্ট্যান্ড হয়ে বড় ভাটেরচর দিয়ে টেংগারচর গ্রামে আসেন দৌড়িয়ে।

জাহিদের পরিবারের কথা তার ছেলেকে কেউ অপহরণ করেছেন।৪ দিন পর সে চাকরিতে যোগদান করিবে, এমতো অবস্থায় তার কোনো কারন নেই নিজে থেকে গা ঢাকা দেয়ার।

সমাজের সুশীল ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানতে পারি,গজারিয়ার হাইওয়ে তে ইদানীং ধারালো অস্ত্রের মুখে ছিনতাই হচ্ছে,অনেকের ধারণা ছিনতাই কারির হাতে পরেছে,অনেকে বলিতেছে হয়তো কোনো উদ্দেশ্য হাছিলের জন্য জাহিদকে কেউ অপহরণ করেছে।আবার অনেকে এমনটাও জানাচ্ছে যে,হয়তো বা কোনো মেয়ের সাথে সম্পর্ক হতে পারে সে জন্য সে মেয়েকে নিয়ে গা ঢাকা দিয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটিকে সুস্থ কিংবা অস্বাভাবিক শনাক্ত করিতে পারেন নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ জানান।