

খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে জাতির পিতার জীবন ও কর্মের উপর বাংলাদেশ আওয়ামী লীগ মোটর চালক লীগের মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মোটর চালক লীগের মুন্সিগঞ্জ জেলা কার্যালয় প্রঙ্গণে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গনভোজের আয়োজন করা হয়।
জাতীয় পিতা বঙ্গবন্ধু ৪৭তম শাহাদাৎ বার্ষিক এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে গত সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় সময় অনুষ্ঠিত, মুন্সিগঞ্জ মোটর চালক লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার ৩ আসন এর মাননীয় সংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মিণাল কান্তি দাস এমপি।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করতে বাংলাদেশ আওয়ামী লীগ মোটর চালক লীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব আক্তার হোসেন সঞ্চালনায় ছিলেন জেলা কমিটি সাধারণ সম্পাদক শাহাজালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের গজারিয়া উপজেলা শাখার বিপ্লবী সভাপতি হাজী জহির রায়হান সোহাগ।
আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি মোঃ রাসেল খান বাবু, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ দিদার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া, মোঃ সেন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, দপ্তর সম্পাদক মোঃ মিশন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ কবির হোসেন, মোঃ লতিফ মিয়া ত্রান বিষয় সম্পাদক, গজারিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল শিকদার, মোঃ সুহেল খান সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ সদর থানা, আকতার হোসেন সদস্য, মোঃ হজরত আলী,মোঃ রতন সদস্য, মোঃ সেলিম সদস্য,মোঃ কবির সদস্য, মোঃ জীবন খান, মোঃ আল আমিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রথমে জাতীয় পিতার স্বরণে এক মিনিট নিরবতা পালন করে দোয়ার আয়োজন করেন।দোয়া শেষে সকলের জন্য গনভোজের ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগ মোটর চালক লীগের মুন্সিগঞ্জ জেলা শাখা।





