
সোহেল আহমেদ ভূঁইয়া
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে থাকা ফুট ওভার ব্রিজ বানানোর পর হতে তেমন কোন মানুষজনকে ব্যবহার করতে দেখা যায় না। দিনের বেলায় হাতে গোনা কিছু মানুষ ব্রিজটি ব্যবহার করলেও রাতে সেটা ব্যবহারের জন্য উপযোগী না। সন্ধার পর হতে বখাটে পোলাপানদের দখলে চলে যায় ব্রিজটি। সবচেয়ে বড় সমস্যা হলো ব্রিজে কযেকটি লাইট দেওয়া থাকলে বেশি ভালো হতো। বর্তমান সময়ে মানুষের চলাফেরাটা অনেক ঝুকিপূর্ণ। এমন নিরব এবং অন্ধকার একটি ব্রিজে মানুষ কখনোই ব্যবহার করবে না।
পথচারীদের সাথে আলাপকালে জানা যায়, দিনের বেলায়ও আজেবাজে ছেলেরা এখানে আড্ডা দেয় এতে করে পাশ দিয়ে গেলে আজেবাজে কথাও বলে তারা। তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছে সকলে। আর ফুটওভার ব্রিজে লাইট লাগানো হলে ব্যবহার উপযোগি হবে বলেও স্থানীয় লোকদের ধারণা।




