ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির নির্বাচনে আবু সালেহ জয়

0
18

খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির নির্বাচনে সদস্য পদে জয়লাভ করে গজারিয়ার আবু সালেহ.

ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২৩) বিপুল ভোটে জয়লাভ করেছেন মুন্সীগঞ্জের গজারিয়ার সন্তান আবু সালেহ।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনে নিজাম-বাদল পরিষদ থেকে সদস্য পদে কাস্টিং ভোট ৭৫৩ ভোটের মধ্যে ৩৪৯ পেয়ে জয়লাভ করেন তিনি।

আবু সালেহ উপজেলা ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কর্মরত এবং গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির নির্বাচনে তরুন এ নেতা আবু সালহে জয়লাভ করায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন।