রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
30

ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় আপোসের সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ও গ্লোবাল আফেয়ার্স অফ কানাডার আর্থিক সহায়তায় এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। এসময় প্রত্যন্ত অঞ্চলসহ সকল শ্রেণিপেশার সেবা গ্রহিতাদের কাছে সহজে যে কোন ধরনের আইনগত সহায়তা কিভাবে পৌছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের মানুষরা সহজেই যে কোন মানুষের দৃষ্টি আকর্ষন করতে পারেন। তাই সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার মাধ্যমে আইনগত সহায়তা প্রতিটি সেবা গ্রহিতাদের মাঝে পৌছে দিতে আহ্বান জানান প্রধান অতিথি।