
জুয়েল রানা আরিফুল ইসলাম, রাঙ্গামাটি:
আজ ৭ই জুলাই রোজ বুধবার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের (পৃথক পৃথক ৩টি স্থানে) মোট ৫৫০টি অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানার উপস্থিতিতে উক্ত প্রণোদনার টাকা বিতরন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,সুবলং ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানসহ,৯ ওয়ার্ডের ইউপি সদস্যগন। এসময়,অর্থ বিতরণের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের প্রচলিত নিয়মাদি মেনে চলার জন্য সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা।





