শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে এক বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

0
514

রাজিবপ্রধান, গাজীপুর ঃ-

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে নিজ মাকে মারধর করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
এঘটনায় শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের দারগাচালা গ্রামের ভুক্তভোগী মৃত আঃ কাদিরের স্ত্রী মােছাঃ নূর জাহান বেগম ( ৬৫ ) , তারই ছেলে আইনুল হক ( ৩৫ ) , , ২। সুমন ( ২৩ ) , পিতা- রুহুল আমিন , অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা অভিযােগ সূত্র নূর জাহান বেগম বলেন,
আমার চারজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান রহিয়াছে । ১ নং বিবাদী আমার গর্ভজাত ছােট ছেলে , ২ নং বিবাদী নাতি । আমার স্বামী মারা যাওয়ার পর থেকে উক্ত ১ নং বিবাদী এবং অপর ছেলেরাও আমার কোন ভরন পােষন করে না ও কোন খোঁজখবরও নিচ্ছে না । আমার মেয়েরা আমার ভরন পােষন করে । উক্ত বিবাদীষয় ও আমার অপর ছেলেরা আমার স্বামী থেকে প্রাপ্ত ০৩ গন্ডা ও আমার ক্রয়কৃত- ১৮ গন্ডা এবং আমার মেয়েদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সমুদয় সম্পত্তি জোর পূর্বক জবর দল করিয়া রাখিয়াছে । আমি আমাদের সম্পত্তি বিবাদীদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য অনুরোধ করিলে , বিবাদীগণ আমার প্রতি ক্ষিপ্ত হইয়া আমাকে সহ আমার মেয়েদেরকে খুন জখমের হুমকি দিয়া আসিতেছে । বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করি এবং স্থানীয় ভাবে একাধিকবার শালিস দরবার হইলেও বিবাদীগণ কাহারাে কথায় কর্ণপাত করিতেছে না।ইং ০৬/০৭/২০২১ তারিখ দুপুর অনুমান ০৩.০০ টার সময় আমার মেয়ে মুর্শিদা ( ৪৫ ) শালিস উপস্থিত হওয়ার জন্য আমার স্বামীর বাড়ীতে আসিলে উক্ত বিবাদী আমার ও আমার মেয়ের সহিত পূর্বের ন্যায় কলহ সৃষ্টি করিয়া আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ এলােপাথারি কিল , ঘুষি , লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলফুল্লা পীড়াদায়ক জখম করে । ১ নং বিবাদীর হুকুমে ২ নং বিবাদী কাঠের খাপ আনিয়া আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক বাইরাইয়া নীলাফুলা রক্তজমাট গুরুতর জখম করে । ১ নং বিবাদী ঘর থেকে ধারালাে দা আনিয়া অামাকে ও আমার মেয়েকে টুকরা করিয়া ফেলিৰে বলিয়া উদ্যত হয় । ঐ সাষা আমাদের ডাকচিঙ্কারে আশপাশের লােকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে , বিবাদীগণ আমাদেরকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়া বাড়ী থেকে বাহির করিয়া দেয় । পরে স্থানীয় লােকজনদের সহায়তায় আমি ও আমার মেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জী বিভাগে আসিলে কর্তব্যরত ডাক্তার আমাদের জখমের চিকিৎসা সহ ভর্তি করেন ।