
মুহিউদ্দিন নুর- দিনাজপুর প্রতিনিধিঃ “আজ উৎসবে মুখরিত ছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ” অনুষদের নতুন শ্রেণী কক্ষের শুভ-উদ্বোধন এবং সিলেবাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সাবেক মাননীয় উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডীন মহোদয় বৃন্দ,কৃষি অনুষদের অন্তর্ভূক্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ,শিক্ষক মন্ডলী,বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন লেভেলের শিক্ষার্থী বৃন্দ। ।অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু হাসান ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদীয় ছাত্র-সমিতির সহ-সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মুনেম, সে তার বক্তব্যে নতুন প্রনয়নকৃত দিকনির্দেশনা মূলক বিস্তারিত সিলেবাসটির গুরুপ্ত তুলে ধরে।অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রফেসর ড.সফিকুল বারী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের সম্মানিত ডীন মহোদয় ড. মোঃ আনিস খান স্যার।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রুহুল আমিন এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন ।





