শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাজার হাট অফিসারস্ ক্লাবে আলোচনা সভা

0
15

রাজ-কুমার দেব, রাজারহাট সদর প্রতিনিধি:

রাজারহাটে হিন্দু ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট অফিসার্স ক্লাবে এই প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবারে উপজেলার সাত ইউনিয়নে এক শত আটাইশ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম , এসিল্যান্ড আকলিমা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবিন্দ্রনাথ কর্মকার।এসময় উপস্থিত ছিলেন সাত ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সনাতন ধমর্ম্বালীদের সব থেকে বড় উৎসব শারর্দীয় দূর্গা পূজা । গত বার করোনার প্রখোপ থাকার কারণে আধিকাংশ মন্দিরে ছিল না পূজার আয়োজন, তবে এ বছর করোনা নিয়ন্ত্রণে থাকায় কিছুটা আশার আলো ফুটেছে সনাতনীদের । তবে এবারে পূজা করার অনুমতি থাকলেও হবে না কোন আরতি প্রতিযোগিতা,ডিজে পার্টি এবং জনসমাগম। তবে মন্দিরে মন্দিরে সনাতনী সংগীত,ভজন,চন্ডিপাঠ,গীতাপাঠ সহ বিভিন্ন ধর্মীয় অনু্ষ্ঠান চলবে। প্রতিবারের ন্যায় এবারো থাকবে না আনাসার,গ্রাম পুলিশ তবে প্রশাসনিক তৎপরতা থাকবে কঠোর বলে জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার তিনি আরো বলেন আমাদের হটলাইন নাম্বার মন্ডবে মন্ডবে দেওয়া থাকবে, পূজা মন্ডবে সন্দেহ জনক কাউকে ঘুরাফেরা করতে দেখলেই হটলাইন নাম্বারের দারস্ত হবেন নতুবা 999 নম্বারে ফোন দিবেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রবিন্দ্রনাথ কর্মকার বলেন প্রত্যেক পূজা মন্ডবে অগ্নিনির্বাপক যন্ত্র পর্যাপ্ত আলো এবং দর্শনার্থীদের জন্য মাস্ক পরিধান নিশ্চিত ও হাত ধোয়ার ব্যাবস্থা করতে হবে। তিনি আরো বলেন পূজার ব্যায় কময়ে গরিব দূস্থদের মাঝে পূজার আনন্দ ভাগাভাগী করে নিতে।