
প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি : ২১ আগস্ট (শনিবার) বেলা ১১:৩০ মিনিটে স্থানীয় শ্রীশ্রী গৌরিশঙ্কর গোশালা সোসাইটি চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখর নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২১-২০২৩ এর ১ম অধিবেশন ও পরিচিতি সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হীরালাল রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন। অলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জলা শাখার সভপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায়, নব নির্বাচিত পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সহ. সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, সহ-সভাপতি সুবল চন্দ্র বর্মন প্রমুখ।
প্রধান অতিথি লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের সকল প্রকার সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার নেতৃবৃন্দসহ অনেক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।





