লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

0
7

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি :

২১ আগস্ট (শনিবার) বেলা ১১ঃ০০ ঘটিকায় সচেতন অভিভাবক সমাজ, লালমনিরহাট এর ব্যানারে স্থানীয় বাটামোড় চত্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মনববন্ধন
লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মনববন্ধন

মানব বন্ধন এ বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু, সাংস্কৃতিক কর্মী ও লালমনিরহাট উন্নয়ন আন্দোলনের নেতা সুপেন দত্ত, গণসংহতি আন্দোলনের নেতা দীপক রায়, সাংবাদিক নেতা হেলাল কবির, জেলা ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ছাত্র নেতা বদিউজ্জামান সোহাগ,

জাসদনেতা আজমুল হক পুতুল, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মধু সুদন রায় প্রমুখ। বক্তাগন ১সেপ্টেম্বর এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান। মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।