লালমনিরহাটে অসহায় দরিদ্র বিধবা মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

0
16

প্রদীপ কুমার রয়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে লালমনিরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক অসহায় দরিদ্র ও বিধবা মহিলাদের ১৫দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটে অসহায় দরিদ্র বিধবা মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ
লালমনিরহাটে অসহায় দরিদ্র বিধবা মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি লতিফা বেগম লাকী। প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবেল রানা। বক্তব্য রাখেন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা আখতার প্রমুখ। এ সময় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।