
প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের জনবহুল একটি সড়কে দিন দিন মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে।

জানা যায়, মহেন্দ্রনগরের বটতলা বাজার থেকে সোজা পূর্ব পাশে ঢঢগাছ গ্রামে যেতে আউদিয়ার দোলার পাকা রাস্তাটি মরন ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল দশায়। এবার সেই রাস্তার একটি ছোট ব্রিজের ঘন বর্ষার কারণে ডেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের বিপদ হতে পারে। যেন দেখার কেউ নেই।
আরও জানা যায়, লালমনিরহাট শহরে গা ঘেষে ঢঢগাছ এলাকার সব রাস্তা কাঁচা একটি মাত্র পাকা রাস্তা তাও আবার ভোগান্তির শেষ নেই।
এলাকাবাসীর দাবি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কয়েকটি গ্রামের মানুষ চরম বিপদে পড়বে।





