
রাজ- কুমার দেব রাজার হাট উপজেলা প্রতিনিধি রাজার হাটের বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তার ভাঙ্গন কবলিত অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে নগদ ৩ হাজার করে ২৩ জনকে মোট ৬৯ হাজার টাকা বিতরণ করেন।
সোমবার বেলা ৩.০০ ঘটিকায় বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে এ ত্রাণ সহায়তার নগদ অর্থ তুলে দেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
নগদ অর্থ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন- চলমান করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তার উপর নদী ভাঙনে অনেক পরিবারের অবস্থা করুণ।
আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি সাময়িক তাদের পাশে দাঁড়ানোর। এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, ইউপি সদস্য খোরশেদ আলম, রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আবদুল হাকিম সবুজ বসুনিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মীগন।
কুড়িগ্রামের রাজার হাটে তিস্তার ভাঙ্গনের শিকার শতাধিক পরিবার।





