কুড়িগ্রামের রাজার হাটে তিস্তার ভাঙ্গনের শিকার শতাধিক পরিবার। 

0
15

রাজ-কুমার দেব রাজার হাট উপজেলা প্রতিনিধি,কুড়িগ্রামের রাজার হাটে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদী ভাঙ্গনের শিকার হয়েছেন ঘড়িয়াল ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের শতাধিক পরিবার। নদী গর্ভে বিলীন হয়েছে ঘর-বাড়ি,আবাদি জমি, ব্রিজ কালপার্ট মসজিদ।

কুড়িগ্রামের রাজার হাটে তিস্তার ভাঙ্গনের শিকার শতাধিক পরিবার। 
কুড়িগ্রামের রাজার হাটে তিস্তার ভাঙ্গনের শিকার শতাধিক পরিবার।

হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয় হাট বাজার সহ প্রধান মন্ত্রীর দেওয়া আশ্রয় প্রকল্পের (২৫)টি পরিবার সহ বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করলেও স্থায়ী সমাধান চান স্থানীয়রা।

ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার বলেন, এপর্যন্ত আমার ইউনিয়নে তিস্তা নদীতে চারটি গ্রামের (১৭৫)টি পরিবার বিলীন হয়েছে।

ভাঙ্গন কবলিত পরিবার গুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে ও নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসমিন। স্থায়ী ভাঙ্গন রোধে একটি প্রকল্প হাতে নিয়েছেন বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।