
জাকির ইসলাম মিন,রংপুর কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়ায় পুলিশ ভ্যান-গাড়ীর সাথে ধাক্কা লেগে চাঁদনী (১১) নামে পঞ্চম শ্রেনীর এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার জুম্মারপাড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে কুর্শা ইউনিয়নে বীরভদ্র গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে।

জানা গেছে, চাঁদনী বৃহস্পতিবার বাদ মাগরিব নানির সাথে মহেশা গ্রামে নানা বাড়ি থেকে তার বাড়িতে ফিরছে। জুম্মারপাড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পাড় হওয়ার সময় রংপুরগামী একটি পুলিশ ভ্যানে ধাক্কা লাগে। গুরুতর রক্তাক্ত চাঁদনীকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই পুলিশ ভ্যানে তুলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এরপর গাড়ীর পুলিশ সদস্য চাঁদনীর সঙ্গীয়কে একটি মোবাইল নাম্বার দিয়ে চলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন চাঁদনীর মৃত্যু হয়।
এ ঘটনা জানতে ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে স্বীয় নাম-পরিচয় দিলেও দুর্ঘটনায় খুব অসুস্থ বলে কথা কেটে দেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান শিশুটির দুর্ঘটনাস্থল যান এবং মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।





