

খালিদ আহমেদ রাজা:
যখন মহামারি আকার ধারন করা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের মানুষ অকাতরে প্রাণ হারাচ্ছে তখন সবকিছুকে উপেক্ষা করে লকডাউনের কারণে নিজগৃহে থাকা নিন্ম আয়ের অসহায় হতদরিদ্র মানুষদের দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন চ্যারিটি ফাউন্ডেশন।প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দরিদ্র নিরসন করা, অসহায় শিশুদের শিক্ষার ব্যবস্থার পাশাপাশি বৃক্ষরোপণ ও গণসচেতনতা সৃষ্টি সহ সময় সামঞ্জস্যপূর্ণ কার্যক্রমে উদ্যোগ-ও গ্রহন করে আসছে সংগঠনটি। গত ১০ বছর যাবত দেশব্যাপী বিভিন্ন দেশসেবামূলক পদক্ষেপ গ্রহন ও কার্যক্রম পরিচালনা করে আসছে চ্যারিটি ফাউন্ডশনটি।
গতকাল ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির রংপুর শাখা, রংপুর রেইলওয়ে স্টেশনে বসবাসকারী ৩০টি দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি করে আলু, ডাল, পিয়াজ ও লবন খাদ্য সামগ্রী বিতরণ করেণ।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডিসিএফ রংপুরের সভাপতি সুমিত রায়। আরো উপস্থিত ছিলেন, ডিসিএফ রংপুরের সাধারণ সম্পাদক নৃত্য রায়, জনসংযোগ কর্মকর্তা ও লেখক তৌহিদ হাসান, অর্থ ব্যবস্থাপক মলয় রায়, ডিজিটাল ইনফো ডিজাইনার মুশফিকুর রহমান, সেচ্ছাসেবকগণের মধ্যে ছিলেন এসএম শাহরিয়ার ইসলাম, সাদাত, খন্দকার আপন এবং মাহিন খান, প্রধান অতিথিবৃন্দের মধ্যে ছিলেন এলাকার প্রখ্যাত ব্যবসায়ী রবিউল ইসলাম, ড.নিরব এবং রংপুর স্টেশন এলাকার কিছু গন্যমান্য ব্যক্তি।
প্রজেক্টটি সফল করতে সহযোগিতায় ছিলেন, ডিসিএফ রংপুরের আইটি অফিসার এবং লেখক নাফিস বিন মাহমুদ, সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং প্রজেক্ট অফিসার রুবাব রওনক।
সংগঠনটি আরো বেশ কিছু কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।





