বাংলাদেশ গৃহকর্মে নিযুক্ত শ্রমিক ইউনিয়ন প্রস্তুতি সভা

0
11

জাকির ইসলাম মিন রংপুর (কাউনিয়া) প্রতিনিধিঃ-

বাংলাদেশ নির্মাণ শ্রমিকদের সুরক্ষা জন্য অনেক পদক্ষেপ নেওয়া হলেও ভবন নির্মাণসহ ঝুঁকিপূর্ণ অনেক খাতের শ্রমিকরা এখনও অবহেলিত রয়ে গেছে। তাদের অনেকে বলেছেন, প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করেও তাদের সমস্যা বা উদ্বেগ তুলে ধরার কোন জায়গায় নেই। গৃহকর্মে নিয়োজিত শ্রমিকদেরও চোখবুঁজে অনেক নির্যাতন সহ্য করতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অপ্রাতিষ্ঠানিক খাতগুলোতে ৮৫% শ্রমিক কাজ করলেও নূন্যতম অধিকারটা তাঁরা পাননা। নির্মাণ শ্রমিকদের নির্যাতন বা উদ্বেগ তুলে ধরা যায় এমন একটি সংগঠন ‘বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন ‘ তারোই ধারাবাহিক গত ২৬-০৮-২০২১ খ্রিঃ কাউনিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। গত ২৮-০৮-২০২১ খ্রিঃ টেপামধুপুর ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয় এবং গতকাল ২৯-০৮-২০২১ খ্রিঃ কুর্শা ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়। তারোই ধারাবাহিকতায় আজ শহীবাগ ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জনাব এম এ হান্নান- চেয়ারম্যান, ৪নং শহীদবাগ ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখা, এম এ হক আকরাম – সাধারণ সম্পাদক কাউনিয়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, হযরত আলী – সভাপতি নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা, সাজু মিয়া – সাধারণ সম্পাদক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা, সাংবাদিক জাকির ইসলাম মিন – প্রচার সম্পাদক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা, আসাদুজ্জামান দুর্জয়- সদস্য কাউনিয়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ প্রমুখ।