বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসমুহিউদ্দিন নুর মিমঃ পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন দুপুর ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং তার পর দিল্লি হয়ে ঢাকায় ফিরে আসেন।প্রতিবেদনে জানিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে কারাগারে আটক করে রাখে।

ছবিশেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৮ জানুয়ারি। এদিন তাঁকে ও কামাল হোসেনকে বিমানে তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৬টায় তাঁরা পৌঁছান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সকাল ১০টার পর থেকে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তাজউদ্দীন আহমদ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ অনেকের সঙ্গে কথা বলেন। পরে ব্রিটেনের বিমানবাহিনীর একটি বিমানে তিনি পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন।

১০ তারিখ সকালেই তিনি নামেন দিল্লিতে। শেখ মুজিবুর রহমান সেখানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ এবং অন্যান্য অতিথি ও সে দেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন।

সেই ধারাবাহিকতায় আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে  সকাল ১০ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রলীগের দুই গ্রুপ  বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করে ।

এর মধ্যে এক গ্রুপ নাহিদ আহমেদ নয়ন, মোমিনুল হক রাব্বী,মুনেম, নাজমুল, তন্ময়, সাদ্দাম সহ আরো অনেকের নেত্রিত্বে মিছিল করে।

এর সাথে সাথেই  আরেক গ্রুপ তারেক চৌধুরী,আমিনুল ইসলাম,  শেখ সোহরাব আলী সজল,পলাশ চন্দ্র,  রবিউল ইসলাম ও আশরাফুল নেতৃত্বে   আরেকটি মিছিল বের করেন এরপর উভয় মিছিল পৃথক পৃথক স্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।