
জাকির ইসলাম মিন, রংপুর জেলা প্রতিনিধিঃ- বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনার মুক্ত স্বাধীন দেশ,ধর্ম যার যার উৎসব সবার, সব ধর্মের মানুষই যাতে তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে তার জন্য এ সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি গত বুধবার রাত সাড়ে এগারো টার দিকে কাউনিয়া উপজেলা শ্রী শ্রী গোপালগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া,উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম সর্দার, শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাবেক সহ-সভাপতি জগদীশ সিং প্রমূখ।
মন্ত্রী টিপু মুনশি আরো বলেন একটি চক্র দেশে শান্তি বিনষ্ট করতে চায়, তারা অশান্তি সৃষ্টিতে বেশ তৎপর, তাদের বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে। প্রয়োজনে সকল কে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটতে দেয়া যাবে না। তিনি একে একে উপজেলার বল্লভবিষু, সাধু আশ্রম দূর্গা মন্দির, তকিপল হাট দূর্গা মন্দির, গালস্ স্কুল মোড় দূ্গা মন্দির পরির্শন করেন।





