
জাকির ইসলাম মিন, রংপুর জেলা প্রতিনিধিঃরংপুরের কাউনিয়া উপজেলার ০৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ২২শে অক্টোবর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।কাউনিয়া উপজেলার ৬ ইউপিতে নৌকার মাঝীরা হলেন- উপজেলার শহীবাগ ইউপিতে আলহাজ্ব এম এ হান্নান,বালাপাড়া ইউপিতে মোঃ আনছার আলী কুর্শা ইউপিতে মোহাম্মদ হোসেন সরকার , টেপামধুপুরে মোঃ শফিকুল ইসলাম (শফি) চেয়ারম্যান,সারাই মোঃ আশরাফুল ইসলাম, এরা সকলেই বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িক্ত পালন করে আসছেন এবং হারাগাছ ইউপিতে মোঃ ইয়াছিন আলীকে নতুন করে মনোনীত করা হয়েছে।
আওয়ামীলীগের মনোনীত এই ০৬জন প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।





