
জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ রাজ্য আছে রাজা নাই, দিঘীতে পানি আছে মাছ নাই! খাদ্য অভাবে এমনই অবস্থার সৃষ্টি হচ্ছে ঐতিহাসিক মহারাজার দিঘীতে।

প্রায় পনের শত বছর পুরোনো ঐতিহাসিক মজরাজার দিঘীটি ৫৩.৮৭ একর জায়গা জুড়ে পঞ্চগড় সদর উপজেলার,ভিতরগড় নামক জায়গায় অবস্থিত। কালের বিবর্তনে যেমন ধ্বংস হয়ে যাচ্ছে ঐতিহ্য, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে খাদ্য অভাবে মরে ভেসে উঠছে মাছ! জানা যায় প্রায় ২(দুই)মাস যাবদ প্রতিদিন ভেসে উঠছে ২কেজি থেকে শুরু করে ৮ /১০কেজি ওজনের মাছ।
স্থানীয়রা জানান, আজ যে মাছটি আমরা আপনার সামনে পানি থেকে তুলে নিয়ে এলাাম, এই মাছটি মুলত ৮/১০কেজি ওজনের, খাদ্যের অভাবে শুকিয়ে এখন এই মাছটির ওজন হয়েছে ২ কেজির মত হবে! ধারণা করা হচ্ছে ২৫/২৮ কেজি ওজনের বিশাল আকৃতির মাছ গুলো মারা যাচ্ছে কিন্তু ঐ মাছ গুলো পানির নিচেই পঁচে গলে যাচ্ছে। তাঁরা আরো জানান, প্রায় ৬/৭ বছর যাবৎ দিঘীতে মাছের জন্য কোন খাদ্য ব্যবহার করা হয় না ।
অথচ উপজেলা ভূমি অফিস থেকে মাছ শিকারের জন্য টিকেট বিক্রয় করা হচ্ছে, প্রতিটি টিকেটের বিনিময়ে নেওয়া হচ্ছে ৫০০০ হাজার টাকা।
মাছের খাদ্যতো দুরের কথা, মাছের পোনাও ছাড়াতেও উদাসিন।কোন কোন বছরে নামে মাত্র পোনা ছাড়া হয় যা চাহিদার ১০% হবে কিনা সন্দেহ।
এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মুঠোফেনে বলেন, কোর্টের নিষেধাজ্ঞার কারণে আমরা অনেক কিছুই করতে পারছি না। আসলে মাছ খাদ্য অভাবে মরছে না, পানিতে গ্যাস সৃষ্টি হয়েছে গাসের কারণেই মাছ মরে যাচ্ছে। তা সমাধানের জন্য আমরা নেটিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে।
দিঘীর পাড় ঘেঁষা স্থানীয় বসবাসকারী মোঃ আক্তার হোসেন (আইয়ুব খান) ইসলাম বলেন,ঐতিহাসিক এই দিঘীটির ঐতিহ্য ঠিক রাখতে সকলের এগিয়ে আসা উচিৎ এবং সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বর্তমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেন।





