
রাসেল মাহমুদ পাটগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এরশাদুল আলমের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার এএসআই

মোঃ মাসুন আকন্দ এএসআই মোঃ আঃ লতিফ ও ফোর্সসহ হাতিবান্ধা থানাধীন জালাল এন্ড ব্রাদার্স এজেন্ট মেঘনা প্রেট্রোলিয়াম লিঃ তেলের ডিপুর সামনে দইখাওয়া বাজার হইতে হাতিবান্ধা গামী পাকা রাস্তার উপর ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য ১১ কেজি গাজাসহ পরিবহণের সময় ০২ জনকে গ্রেপ্তার করা হয় এবং গাজা পরিবহণের ব্যবহৃত ট্রাক আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে হাতিবান্ধা থানার মামলা নং-০৫ তারিখ ০৫-০৫-২০২১ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১৯(খ) রুজু করা হয়। উদ্ধারকারী অফিসার (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল।





