কুড়িগ্রাম সদরের আশ্রয়ন-২ প্রকল্পে স্বচ্ছলদের বরাদ্দ দেয়া গৃহ বাতিলের দাবীতে মানব বন্ধন

0
13

শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম: প্রধানমন্ত্রীর উপহার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডে নবনির্মিত আশ্রয়ন-২ প্রকল্পের গৃহ নির্মাণ ও বরাদ্দ প্রদানে ব্যাপক অনিয়ম, স্বচ্ছল পরিবারকে বরাদ্দ দেয়া গৃহ বাতিল, অভিযোগ কারীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও হুমকির প্রতিবাদে এলাকাবাসী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার (১৯ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধনে আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী এলাকার বৃদ্ধসহ বিভিন্ন বয়সের গৃহহীণ মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, মোঃ আলমগীর হোসেন, আরিফ, নাসরিন বেগম, জান্নাতুন বেগম প্রমুখ । মানব বন্ধনে পাঁচগাছির উত্তর নওয়াবশ এলাকার হাসেন আলীর পুত্র স্থানীয় ইউনিয়ন আওয়ামিলীক সদ্যস আলমগীর হোসেন বলেন, আমরা এলাকা বাসী প্রধান মন্ত্রী’র এই মহৎ উদ্যোগকে নস্যাৎ হতে দিতে পারি না। সদর উপজেলাধীন পাঁচগাছি আশ্রয়ন প্রকল্পে অনেক স্বচ্ছল পরিবারকে গৃহ বরাদ্দ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।

মানব বন্ধনে অংশগ্রহনকারিরা বলেন, স্থানীয় ময়েজ উদ্দিন বাচ্চু ওরফে কালা বাচ্চু প্রশাসনের ছত্রছায়ায় তার ছেলে-মেয়ে, ভাই-বোনসহ নিকট আত্মীয় স্বজনের নামে প্রায় ২৭ টি ঘর বরাদ্দ নিয়েছে যাদের অধিকাংশই স্বচ্ছল এবং নিজস্ব বাড়ী ও জমি রয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনিয়মে জড়িতদের শাস্তিসহ বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি।

উত্তর নওয়াবশ ওয়াবদা সংলগ্ন নুর ইসলামের মেয়ে নাসরিন বলেন, কালা বাচ্চু আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে আমার কাছে ১০০০০/-( দশ হাজার) টাকা নিয়েছে কিন্তু ঘর দেয় নাই। এখন টাকাও ফেরত দিচ্ছে না। তিনি কালা বাচ্চুর শাস্তি দাবী করেন। উত্তর নওয়াবশ রাক্ষস পাড়ার এরশাদুলের স্ত্রী জান্নাতুন বলেন, কালা বাচ্চু আমার কাছে ঘর দিবার চায়া পনের হাজার টাকা নিছে। ঘর দেয় নাই। টাকাও দেয় নাই। আমি সরকারের কাছে ঘর চাই। কালা বাচ্চুর শাস্তি চাই।

সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ছালে আহম্মেদ মজনু বলেন প্রশাসন যেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করেন তা না হলে দল ও সরকার প্রশ্নবিদ্ধ হবে।