
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হাকিম মাঝি (৪১) কে গোপনসংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

গ্রেপ্তারের সময় হাকিম মাঝির বাড়ি থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।গ্রেপ্তার আব্দুল হাকিম সদর উপজেলার প্রতাপ পাঠানপাড়া গ্রামের মৃত শেখ ছমির বেপারী ছেলে।
গ্রেপ্তার হওয়া আব্দুল হাকিম মাঝির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সাইমুল ইসলাম
কুড়িগ্রাম
01723120147
Date: 20/06/21





