
সাইমুল ইসলাম সাজু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে করোনায় কর্মহীন রিকশাচালক ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। করোনা মহামারি নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ অভিযানে দুস্থদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন। আগমী দিনে এধরণের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সরকারি খাস জমিতে বাসকারী মানিক চন্দ্র (৬৫) দুদিন থেকে খাদ্য সংকটে আছেন। খাদ্যের সংকটে বাজারে আসেন কিছু ব্যবস্থা করার জন্য। সেসময় অভিযান পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। মানিকের খাদ্যাভাবের কথা শুনে তাকে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, লবণ দেয়া হয়। পরে বয়সের ভারে খাদ্যের বস্তা নিতে না পারায় রিকশা করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “লকডাউন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ডিসি স্যারের নেতৃত্বে করোনায় দুস্থ রিকশা চালক ও দিনমজুর শ্রেণির মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। সেই সাথে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাস্ক বিতরণ করছি। আমাদের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।” সাইমুল ইসলাম সাজু কাঁঠালবাড়ী, কুড়িগ্রাম। 01723120147





