
জাকির ইসলাম মিন রংপুর (কাউনিয়া) প্রতিনিধিঃ–
রংপুর জেলা, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা তারিন এর সাথে (বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা) সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ ২৬-০৮-২৯২১ রোজ বৃহস্পতিবার দুপুর ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সংগঠনটির কার্যনির্বাহী কমিটিরা সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় অনান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, এম এ হক আকরাম-সাধারণ সম্পাদক, কাউনিয়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, মোঃ হযরত আলী-সভাপতি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা, মোঃ সাজু মিয়া- সাধারণ সম্পাদক, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা, সাংবাদিক জাকির ইসলাম মিন- প্রচার সম্পাদক, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা প্রমুখ। সাক্ষাৎকালে তারা উপজেলা নির্বাহী অফিসারকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর কাজ সম্পর্কে অবিহত করেন এবং বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা’র সহায়িকা প্রদান করেন। এসময় কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাউনিয়া উপজেলা শাখা কে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।





