
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে কুড়িগ্রামের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সকাল থেকে সদরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারী ও পুরুষ ভোটারের ব্যপক উপস্থিতি। ভোট শুরুর পরে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। বিশেষকরে নারী ভোটারের উপস্থিতি লক্ষণীয়।
বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সাথে কথা বলে জানা যায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা ।
এই নিউজ লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





