কাউনিয়ায় স্বেচ্ছাসেবকলীগের ২৭ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
13

জাকির ইসলাম মিন, কাউনিয়া সদর প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরব উজ্জল সাফল্য ও সংগ্রামের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কাউনিয়া উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও খাওয়ানো ও নিহতদের রুহে মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আমিন আনছারী, সহ সভাপতি ফজর আলী শফিকুল ইসলাম,, সুরুজ মিয়া সাধারন সম্পাদক শরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে স্বাস্থ্য বিধি মনে গরিব আসহায় এতিম ও পথশিশুদের মাঝে খাদ্য বিতার করা হয়।