কাউনিয়ার কৃষকদের ভাবনা, এবার না হয় যেন বন্যা

0
27

জাকির ইসলাম মিন, রংপুর জেলা প্রতিনিধি : প্রতি বছর বন্যা হবে এটাই স্বাভাবিক। এটাই কৃষকের জীবনের অংশ।

কিন্তু এ বছর যেন বন্যার কেনো সারাই পেলনা কৃষকগন। প্রত্যেক বছরেই অতিমাত্রায় বন্যা হবার কারণেই নানা দূর্ভোগ পহাতে কৃষকদের।

এবারে বন্যা না হওয়ার জন্যই চাষাবাদের পানির অভাবে পরেছিল চাষীরা। শত অভাব- অনটন থাকা সত্ত্বেও কৃত্রিম উপায়ে সেচ দিয়ে ধান চাষ করছেন তারা। তাদের মনে একটাই ভয় যদি অসময়ে বন্যা হয়, তবে তো সব শেষ হয়ে যাবে।

এমনিতেই চাষের সময় বারতি টাকা হাতাতে হয়েছে চাষীদের। নদীর পাড়ের চাষীরা আরও বেশি শঙ্কায় রয়েছে। নদীতে ওরো কয়েকটি জোয়ার হতে পারে।

যা নির্ভর করে পার্শবর্তী দেশ ভারতের উপর। তারা যদি আর পানি না ছাড়ে তাহলে বিপদের কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন সকলেই।

এ বিষয়ে সরকার সুদৃষ্টি রাখলে খুবই আনন্দের সাথে সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারবে বলে আশা করা যাচ্ছে।