কচুরিপানা অপসরণ না করায় হুমকির মুখে কালভার্ট ব্রীজ

0
10

জাকির ইসলাম মিন, রংপুর কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ-রংপুর জেলা কাউনিয়া উপজেলা ৫নং বালাপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র মৌলভীবাজার। তিস্তা মানাস নদীর তীরে অবস্থিত ৬০ মিটার লম্বা একটি কালভার্টের ব্রীজ। যা ২০১৪ অর্থ বছরে নির্মাণ কাজ সম্পন্ন করেন। ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৭,২৪,১৮৩.০০ টাকা।

কচুরিপানা অপসরণ না করায় হুমকির মুখে কালভার্ট ব্রীজ
কচুরিপানা অপসরণ না করায় হুমকির মুখে কালভার্ট ব্রীজ

সবকিছু ভালো মনে হলেও ব্রীজটি কিছুদিন পরেই গ্রামের মানুষের জন্য মরণ ফাঁদের পরিণত হয়।এলাবাসীর ধারণা, ব্রীজটির খুঁটি অতিরিক্ত দেওয়ার কারণে বন্যার সময় কচুরিপানা পশ্চিম থেকে প্রচুর পরিমাণে চাপ দেয়।আর সেই কচুরিপানা ব্রীজটির নিচ দিয়ে বের হতে পারে না, যার ফলে ব্রীজের উপর চাপ পরে। সরজমিনে গিয়ে দেখা গেছে ব্রীজটি পশ্চিম দিকে হেলে পড়েছে। যা গ্রামবাসীর জন্য খুব বিপদজনক।

 

স্থানীয় বাসিন্দা জাকির ইসলাম বলেন, ব্রীজটির খুঁটি বেশি হওয়ার কারণে বন্যার সময় ব্রীজটির দুপাশে পানির চাপে বার বার রাস্তা ভেঙ্গে পড়ে। এবং এই ব্রীজটি এমাত্র পথ যে পথ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে।বলা হয় আরাজী হরিশ্বর,গেদ্দ বালাপাড়া,হরিশ্বর, র্খোদ্দভুত ছাড়াসহ ১০ টি গ্রামের একমাত্র মাধ্যম।

 

এ বিষয় স্থানীয় প্রতিনিধির কোনো নজর দারি না থাকায় এ পরিস্থিতি শিকার হয় বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী প্রাণের দাবি এই ব্রীজটি যেন দ্রুত সংস্কার করা হয়।