আদিতমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন

0
23

এফ এম আতোয়ার আসু, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করে হয়েছে।

আদিতমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন
আদিতমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন

রবিবার (৮ আগস্ট) আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলশাদ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফারুক ইমরুল কায়েস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা।

সেই সাথে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সোহেল রানা প্রমূখ।আলোচনা সভার শেষে উপজেলার ৭ জন দুঃস্থ মহিলার হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।