আইপিপি রোটারিয়ান হারুন অর রশিদকে সম্মাননা স্মারক প্রদান

0
5

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: রোটারি ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে রোটারি ক্লাব অব লালমনিরহাটের আইপিপি রোটারিয়ান হারুন অর রশিদ জাতীয় স্বর্ণপদক ২০২১ অর্জন করায় সাপ্তাহিক মিটিং ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইপিপি রোটারিয়ান হারুন অর রশিদকে সম্মাননা স্মারক প্রদান
আইপিপি রোটারিয়ান হারুন অর রশিদকে সম্মাননা স্মারক প্রদান

সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট অধ্যক্ষ এন্তাজুর রহমান। বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব লালমনিরহাটের রোটাঃ অ্যাড. চিত্তরঞ্জন রায় মন্টু, রোটাঃ নজরুল ইসলাম সরকার, পিপি রোটাঃ লিয়াকত আলী ভূঞাঁ, রোটাঃ পিপি ময়নুল ইসলাম, রোটাঃ পিপি ফেরদৌসী বেগম বিউটি, রোটাঃ পিপি আব্দুস সালাম বকুল, রোটাঃ পিপি অধ্যক্ষ একেএম মাহাবুবুল আলম মিঠু, ইনকামিং প্রেসিডেন্ট সামসুল আলম, সেক্রেটারী রফিকুল ইসলাম, রোটাঃ আইপিপি হারুন অর রশিদ প্রমুখ। এ সময় রোটারি ক্লাব অব লালমনিরহাটের রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে নতুন রোটারিয়ানদের পরিচিতি সভায় নবাগত রোটারিয়ান সুদান চন্দ্র রায়, সুধাংশু শেখর সরকার, আর্জিনা, সানজিদাহ খাতুন সনজি, রেবেকা সুলতানা লাইলি, মাজেদুর রহমান, অ্যাডভোকেড নজরুল ইসলাম সরকার অংশগ্রহণ করেন।