
ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সদর থানার উদ্যোগে শেরপুরে প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ শনিবার বিকেলে সদর উপজেলার কুমরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসভা শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, বলায়েরচর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আকন্দ, ইউনিয়ন বিট পুলিশিংএর সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল আলম মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিল্লল হোসেন বলেন, নারীদের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে। আগে সেবা পেতে পুলিশের পিছে পিছে মানুষকে ঘুরতে হতো, এখন পুলিশি সেবা দিতে আপনাদের কাছে আসছে।





