শেরপুরের মেয়র কে সংবর্ধনা দিলে কাকলি বহুমূখী সমবায় সমিতি

0
16

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ৩ বারের মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটনকে সংবর্ধনা দিয়েছে কাকলি বহুমূখী সমবায় সমিতি। শেরপুরের ৩ বারের মেয়র

১২ মার্চ রাতে শেরপুর শহীদ দারোগ আলী পৌর মাঠে, কাকলি সমবায় সমিতির সভাপতি ভোলানাথ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ ওয়ারেজ নাঈম, শ্রীবরর্দী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামসহ শেরপুর জেলা আওয়ামীলীগ , ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কাকলি বহুমূখী সমিতির সদস্য এবং শেরপুরের ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবর্ধনা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কন্ঠ শিল্পি ও নৃত্য শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন।