মোহনগঞ্জে প্রবাসীর নববধূর আত্মহত্যা

0
15

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে বুধবার (২৮ জুলাই) সিঙ্গাপুর প্রবাসীর নববধুর নিজ ঘরে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কোনো কারণ ছাড়াই গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।রাতেই বিবাহিত মেয়েকে বিথী (১৮) কে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।তবে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

আরো জানা যায়, বিরামপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ সিঙ্গাপুরে থাকেন। আনুমানিক ২ মাস আগে মোবাইলে বিথীর বিয়ে হয়। ৩ বছর পরে দেশে আসার কথা। কিন্তু স্বামীর বাড়ীতে আসার আগেই আত্মহত্যা করে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় যোগাযোগ করলে ওসি তদন্ত রাশেদুল ইসলাম বলেন,মেয়ের বাবা মেয়ে মৃত্যুর পরই হাসপাতাল থেকে লাশ দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ব্যাপারটি জনমনে ও প্রশাসনের সন্দেহ দেখা দেয়।
এ ব্যাপারে বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান বলেন,আমরা বিষয়টি নিবিড় ভাবে তদন্ত করছি এবং বিরামপুর থেকে লাশ এনে নেত্রকোণায় মর্গে পাঠানো হয়েছে এবং মোহনগঞ্জ থানার অপমৃত্যু মামলা হয়েছে।