মুন্সিগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫

0
17

.মোঃ খায়রুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি গজারিয়া,(মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের তিন জন আহত হয়েছে। এঘটনায় সাগর চৌধুরী(২৭) কে গুরুতর আহত অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর পক্ষের রতন চৌধুরীও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

সোমবার সকাল ৭ টার দিকে এঘটনা ঘটে। অন্যান্য আহতরা হলেন- সাগর চৌধুরীর বাবা মিহির লাল চৌধুরী ও কুমকুম চৌধুরী।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকালে মিহির চৌধুরী তার নিজের জায়গাতেই কাজ করতে ছিলো। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখর চৌধুরী (কালু), রতন চৌধুরী, আকাশ চৌধুরী ও অন্তত চৌধুরীসহ পরিবার অন্যান্য লোকজন মিহির চৌধুরী ও পরবর্তীতে তার পরিবার ও সন্তানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় কালু মিহির চৌধুরীকে পানির মধ্যে চুবিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে তার চিৎকারে স্ত্রী কুমকুম আসলে তাকেও চর-থাপ্পড়, কিল ঘুসি মেরে নিলাফুলা যখম করে। এরপর তাদের সন্তান সাগর আসলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে। তাদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এসে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় মিহির চৌধুরী বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করে।

গজারিয়া থানার সাব-ইন্সপেক্টর শেখ কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ যায়। এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষ এঘটনায় অভিযোগ দায়ের করে। অভিযোগে ভিত্তিতে তদন্ত করে মিহির চৌধুরীর অভিযোগটি মামলা নেওয়া হয়। পরবর্তী কালু চৌধুরীকে বাড়িতে খোজতে গেলে তাকে পাওয়া যায়নি। বর্তমানে সে পলাতক রয়েছে।