
বিপুল জামান লিখন (নেত্রকোণা প্রতিনিধি): নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা মহেশ্বর খিলা স্কুল শিক্ষার্থী ও গার্মেন্টস কর্মীর মধ্যে বাল্য বিবাহের কারণে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের জেল ও অর্থদন্ডে দন্ডিত করে।প্রেমিকা স্কুল ছাত্রী সাদিয়া আশা(১৫) এবং প্রেমিক মনির হোসেন একজন গার্মেন্টসকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়,গত (২৭ জুলাই) মঙ্গলবার ঈদে মনির হোসেন বাড়িতে নিয়ে আসে। কিন্তু সাদিয়া ও মনিরের ভালবাসা মেনে নিতে অস্বীকৃতি জানায় তাদের দুই পরিবার।এর আগে মনির হোসেন প্রেমিকার বাড়িতে চার দিন যাবৎ অবস্থান করে। তাদের এক বছরের প্রেম ছিল।
উল্লেখ্য যে,প্রেমিকা সাদিয়া আশার পিতা ফজলুর রহমান এবং একই গ্রামের আব্দুল বারেকের ছেলে প্রেমিক মনির হোসেন।
এক সময় ব্যাপারটি এলাকায় জানাজানি হলে উপজেলার নির্বাহী ম্যাজিস্টেট কান পর্যন্ত গড়ায়।পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকেই বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ১মাসের জেল দিয়ে মনির হোসেনকে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র টঙ্গী,গাজীপুর এবং সাদিয়া আশাকে জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র গাজীপুর কোনাবাড়ী প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আটপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া বলেন,দুজনই অপ্রাপ্ত হওয়ায় শাস্তি সীমিত করা হয়েছে।





