
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধিঃ-নেত্রকোনার কলমাকান্দা খারনৈ ইউনিয়নের তেলিগাঁও গ্রামে সায়েম নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মারা গেছে।তার বয়স ছিল আড়াই বছর।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে নিজ বাড়ি সামনে পুকুরে পানিতে ডুবে এ মৃত্যু হয়।সায়েম তেলিগাঁও গ্রামের সাঈদ মিয়ার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে থেকে সায়েমকে পাওয়া যাচ্ছে না,অনেক খোঁজাখুঁজি হয়।তবে দুপুরে পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে তার বড় ভাই নাঈম (১০)। তার চিৎকারে প্রতিবেশী ব্যক্তিরা সায়েমকে তুলে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই মারা গেছে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





