নেত্রকোণা-৩ আসনের দুইবারের সাবেক এমপির মৃত্যু

0
9

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি): নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী ওসমান খান শুক্রবার(০২) জুলাই বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে বিভিন্ন মহল।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য যে, আলী ওসমান খান দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।কিছুদিন আগে তাকে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আলী ওসমানের জৈষ্ঠপুত্র জানান, কোভিড-১৯ এর কারণে মরহুমের জানাজা জাতীয় সংসদ ভবনে হবে না।শনিবার (৩ জুলাই) মরহুমের লাশ গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার সান্দিকোনার দুর্চাপুর দাফন করা হবে। এবং দাফন শেষে পারিবারিক কবরস্থান সম্পন্ন করা হবে।

প্রয়াত এই রাজনীতিবিদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

মরহুম আলী ওসমান খান স্বাধীন বাংলাদেশে সান্দিকোনা ইউপি থেকে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত জনসেবায় আত্মনিয়োগ করেন তিনি। এরপর জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপি থেকে ময়মনসিংহ-১৭ (কেন্দুয়া -আটপাড়া) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য এবং ১৯৮৮ সালে হোসেইন মোহম্মদ এরশাদের সময়ও
তিনি একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন।

মরহুম আলী ওসমান খানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,তার সহধর্মিণী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, বিএনপির কেন্দ্রীয় ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা হাসান বিন শফিক সোহাগ প্রমূখ।