নেত্রকোণা সদরে ১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

0
20

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)
নেত্রকোণা জেলার সদরে মোঃ আব্দুল লতিফ মন্ডল (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
বুধবার (২৮ জুলাই) সকালে সদর উপজেলার মেদনী ইউনিয়নের দিগজান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে জব্দ করে পুলিশ।
উল্লেখ্য যে,আব্দুল লতিফ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের মৃত নবাব আলী মন্ডলের ছেলে।
নেত্রকোনা জেলা ডিবির ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম দিগজান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নেত্রকোনা-সিধলী সড়কের দিগজান বাজারের পাশে আব্দুল লতিফকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদক নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কোর্টে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ ।