
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে (১৫ ই আগস্ট) রবিবার রাতে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক রিকশা চালকের মৃত্যু হয়।

রিক্সাচালক আসাদ মিয়া (৩৬) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের আমজাদ আলীর ছেলে।উল্লেখ যে,সারাদিন রিকশা চালানোর পরে রাত ৮ টার দিকে ব্যাটারীর চার্জ শেষ হয়ে যাওয়াতে নিজ বাড়িতে চার্জ দিতে গেলে ঘটনাস্থলে এমনটি ঘটে।কিন্তু সাথে সাথে মেইন সুইচ বন্ধ করলে আসাদের ততক্ষণে শ্বাস ক্রিয়া বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন তড়িঘড়ি করে উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসাদের মৃত্যু নিশ্চিত করেন।দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান,খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনার তদন্ত করে মযনাতদন্তছাড়াই আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।





