
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধিঃ-নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আদম পুর গ্রামে(আঠারোবাড়ি-কেন্দুয়া সড়ক) কিশোরগঞ্জ থেকে প্রেমিকের সাথে ঘুড়তে আসা চার সন্তানের মা সড়ক দূর্ঘটনায় মারা যান।তিনি জেসমিন আক্তার(৩০) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামের মৃত মাহফুজ মিয়ার স্ত্রী এবং তিনি চার সন্তানের জননী।প্রেমিক জোবাইদ মিয়া(৩৫) একি গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে এবং প্রেমিকের ৩ সন্তান সহ ঘরে স্ত্রী রয়েছে।
উল্লেখ যে,প্রেমিক প্রেমিকা ঘুরতে সুনামগঞ্জের তাহেরপুর শিমুল বাগান যাচ্ছিলো।মোটরসাইকেলে দুর্ঘটনায় জেসমিন আহত হলে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা দেন।এ সময় প্রেমিক জোবাইদ মিয়াকে ওরফে মুরসালিনকে পুলিশ আটক করে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান,তারা দুইজন প্রেমিক প্রেমিকা এবং একটি অবৈধ সম্পর্ক।তারা সুনামগঞ্জ যাচ্ছিলো কিন্তু এখানে গর্তে পরে এমবটি হয়।প্রেমিক মুরসালিনকে আটক করা হয়েছে এবং তার বাাড়িতে খবর দেওয়া হয়েছে।লাশটি ময়নাতদন্তের জন্য কাজ চলছে।





